1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

reporter ইব্রাহীম চৌধুরী (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের দরগাহ ভিটা এলাকায় দৃষ্টিনন্দন আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পশ্চিম ডেংগাপাড়া দরগাহ ভিটা জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলকে ঘিরে পুরো এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। মাঠজুড়ে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন শামিয়ানা। মাহফিলে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, ধর্মীয় আলোচনা, মিলাদ-কিয়াম, দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকীহ আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভী। প্রধান বক্তা ছিলেন হযরত জঙ্গলপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আবদুল আজিজ রজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দরগাহ ভিটা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিম বেলালি ও পেশ ইমাম হাফেজ কারী হাসান মুরাদ। আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সম্রাট বলেন, মাহফিল আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি গ্রামবাসী আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। মাহফিল সফল করতে এলাকার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। ভবিষ্যতেও সবার সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com