1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে -ছারছীনার পীর ছাহেব দীর্ঘ প্রতীক্ষার অবসান, রত্নাই সেতু উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু খুলনায় মাদক বিক্রির ১১৭ স্পটের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা 

দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ

দেশীয় পণ্য ও কুটির শিল্পের নানা সামগ্রীর সমাহারে চট্টগ্রামে জমে উঠেছে মাসব্যাপী কুটির শিল্প মেলা। বীর চট্টলা ইভেন্টের উদ্যোগে চট্টগ্রাম স্টিল মিলের র‍্যাব-৭ হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।

মাসব্যাপী এ মেলায় স্থান পেয়েছে দেশীয় পোশাক, হস্তশিল্প, কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্যসহ নানা ধরনের সামগ্রী। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত ও সংগ্রহ করা পণ্য নিয়ে অংশ নিয়েছেন মেলায়। সব মিলিয়ে মেলায় রয়েছে প্রায় ৪০টি দোকান।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা পছন্দের দেশীয় পণ্য কেনাকাটার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে ছোট্ট একটি পার্ক। ফলে কেনাকাটার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ থাকায় পরিবারগুলোর কাছে মেলাটি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

আয়োজকরা জানান, দেশীয় পণ্যের প্রচার ও প্রসার এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর একটি পরিবেশ তৈরি করাও মেলার লক্ষ্য।

মেলায় আসা কয়েকজন দর্শনার্থী বলেন, একই জায়গায় দেশীয় পোশাক, হস্তশিল্প ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে মেলায় আসতে ভালো লাগছে।

আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ কুটির শিল্প মেলা চট্টগ্রামের মানুষের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।প্রতিদিন দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com