1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে কিশোরী যাত্রী ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার বিরলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বিএডিসির গোডাউন থেকে ২২৭ টন সার গায়েব বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন

reporter আগৈলঝাড়া প্রতিনিধি :
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠান দখল, ভাঙচুর, মালামাল লুট ও কর্মীদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে ট্রাস্টের পক্ষ থেকে মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।
বক্তব্যে দাবি করা হয়, প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে ২০২৪ সালের ২৪ এপ্রিল তাদের বহিষ্কার করা হয়। এরপর প্রতিষ্ঠান বন্ধ ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ব্যাংক থেকে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগও করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল লুট ও ভাঙচুরে প্রায় ৫৬ লাখ ও ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও হুমকির মাধ্যমে হয়রানি করা হচ্ছে। মঞ্জু বালা প্রয়াত ড. জন নিহার বিশ্বাসের স্ত্রী দাবি করে একটি কথিত বিবাহ সনদের মাধ্যমে ওয়ারিশ হওয়ার আবেদন করেন বলেও জানানো হয়। এ ঘটনায় চেয়ারম্যানের গণশুনানিতে যথাযথ প্রমাণ না পাওয়ায় ওয়ারিশ সনদ দেওয়া হয়নি বলে দাবি ট্রাস্টের।
এছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠানে প্রবেশ, কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগও করা হয়। সংবাদ সম্মেলনে মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে আরও বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সুরক্ষা দাবি করা হয়।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির ওপর প্রায় ৬০০-৭০০ পরিবার এবং ১৮ জন কর্মীর পরিবার নির্ভরশীল। তাই প্রতিষ্ঠানটি রক্ষা, কর্মীদের নিরাপত্তা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো তদন্তসাপেক্ষে সত্যতা যাচাই করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com