1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে কিশোরী যাত্রী ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার বিরলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বিএডিসির গোডাউন থেকে ২২৭ টন সার গায়েব বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলের পাটুল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত হালতিবিলের পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী একটি মামলায় মো. মিঠু মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মিঠু মন্ডল নলডাঙ্গার পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ সময় পোনা মাছ ধরায় ব্যবহৃত প্রায় ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে অবৈধ চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com