1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে কিশোরী যাত্রী ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার বিরলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট রক্ষায় সংবাদ সম্মেলন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ নলডাঙ্গায় হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বিএডিসির গোডাউন থেকে ২২৭ টন সার গায়েব বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থনে হানজালার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter শাহিদা আক্তার
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

বিশনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন হানজালার সমর্থনে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কড়ইতলা বালুর মাঠে ২৫ শে আগষ্ট ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় বিষনন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন হানজালার সমর্থনে ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক বিষনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং বিষনন্দী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন হানজালা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কামাল ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি হাজী গিয়াসউদ্দিন প্রধান। আরো উপস্থিত ছিলেন ইমদাদুল উলুম আলিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, যুবদল সভাপতি আমান উল্লাহ আমান, ছাত্র নেতা নবী হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ মিছির আলী সাবেক যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, মেম্বার পদপ্রার্থী সুইটি জেরিন সহ বিষনন্দী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত চেয়ারম্যান সমর্থক ভোটারগন।

এসময় বিষনন্দী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন নারী পুরুষ সকলের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে উপলক্ষ করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মাঠ গুছিয়ে নিচ্ছেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন হানজালা।

তিনি বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিষনন্দী গ্রামের মৃত- আবদুল আওয়াল মেম্বারের ছেলে।
তিনি বিষনন্দী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন বিএনপির দলীয় রাজনীতির সাথে সংযুক্ত থেকে দলের প্রতি আনুগত্য বজায় রেখে এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে সকলের কাছে সুপরিচিতি লাভ করেছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন স্থানীয় রাজনীতিতে তার এই দীর্ঘ পথ চলায় বিশনন্দী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তিনি আত্মার আত্মীয় প্রতীক হয়ে উঠেছেন। উপস্থিত বক্তারা আরো বলেন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার মাধ্যমে তিনি সাধারণ মানুষ ও ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালবাসা চেয়ে জনসম্পৃক্ততা তৈরির মাধ্যমে জনগনের দোড় গোড়ায় পৌছানোর চেষ্টা করছেন।

তার নিজের এই রাজনৈতিক যাত্রার পিছনে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রাণের কথা উল্লেখ করে আমজাদ হোসেন হানজালা জানান, স্থানীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের (এমপি) নজরুল ইসলাম আজাদ সাহেবের দিকনির্দেশনা এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

বিষনন্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কড়ইতলায়
মত বিনিময় ও আলোচনা সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হানজালা জানান, আসন্ন বিষনন্দী ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হয়ে নিজের ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট মেরামত করে উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন নির্বাচন সন্নিকটে আসার সঙ্গে সঙ্গে এলাকার ভোটারদের ধারে ধারে গিয়ে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের পক্ষে সমর্থন প্রার্থনা অব্যাহত আছে এবং থাকবে।

এই স্থানীয় নেতা, সাধারণ মানুষের অধিকার আদায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা শিক্ষার উন্নয়ন, অবকাঠামগত উন্নয়ন, সহ এলাকার দুর্নীতি প্রতিরোধে মাদকমুক্ত, চোরডাকাত মুক্ত, চাঁদাবাজমুক্ত করে নদী অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক আর্থ সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন বলে জোড়ালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সম্ভাব্য বিষনন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া সমর্থন ও ভালবাসা চেয়ে ২ নং ওয়ার্ডে তার আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন স্হানীয় সময় সন্ধা ৬ : ১০মিনিটে।

পরবর্তীতে তালতলার রাজপথে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করেন বিষনন্দীর মাটি হানজালা ভাইয়ের ঘাটি, হানজালা ভাই, আজাদ ভাই এক ভাই এক ভাই। মিছিলের পরবর্তীতে তিনি স্হানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্হানীয় সময় সন্ধা ৬ : ২০মিনিটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com