1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঘুমধুম সীমান্তে অস্ত্র-গুলিসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গুলিসহ ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

reporter এস.এম লুৎফুর
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি জানতে পারে, নয়াপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হতে পারে। পরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের ভেতরে নয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com