1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দিনব্যপী বর্ণাঢ্য আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দিনব্যপী বর্ণাঢ্য আয়োজন

reporter মোঃ মামুন হোসাইন
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন জাতীয়দিবসে এবং গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিশেষ দিনে ৫ আগস্ট ‘জনতার মুক্তি দিবস’ উপলক্ষে
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভাষা আন্দোলনের পাশাপাশি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে শহীদ মিনারে জনতার ঢল নামে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহিদ তরুয়া চত্বর ঝাউতলা মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রেসক্লাব পটুয়াখালী এর সভাপতি মোঃ মশিউর রহমান দৈনিক সমাচার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসাইন দৈনিক ঘোষণা ও আমাদের মাতৃভূমি,সাংগঠনিক
সম্পাদক মোঃ মজিবর রহমান মাসুদ দৈনিক আমাদের সকাল, অর্থ সম্পাদক মোঃ মাহাবুবসহ অন্যান্য সদস্য বৃন্দ এবং আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলার সর্বস্তরের মানুষ।

দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে-বর্তমান সরকার তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে। বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এর আগে পটুয়াখালী ১ আসনের এমপি, জেলা প্রশাসন,জেলা পুলিশ,জেলা পরিষদ,সিভিল সার্জন কার্যালয়,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,জুলাই শহীদ পরিবার,স্বেচ্ছাসেবী সংগঠন,
গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com