1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিদেশে পাঠানোর নামে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

বিদেশে পাঠানোর নামে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

– সিলেট আদালতে ট্রাভেলস মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

reporter মোঃ রাজন আহমদ, ওসমানী নগর (সিলেট)
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-০১ নং আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ওসমানীনগর উপজেলার দক্ষিণ রাইকদাড়া গ্রামের একরাম হোসেন। আদালতে দাখিল করা অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে মুনলাইট ট্রাভেলসের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে নির্ধারিত সময় পার হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— সুব্রত দাশ (৫২), এক্সিকিউটিভ; মৌসুমী রায় (২৫), সিনিয়র মার্কেটিং অফিসার; রিয়াজ রহমান (৩০), এক্সিকিউটিভ অফিসার; সৈয়দ রাহি (৩৫), মুনলাইট ট্রাভেলসের মালিক; এবং রাজাত কুমার রায় (৩৮), মার্কেটিং অফিসার। তাদের সকলের কর্মস্থল সিলেট নগরের হাওয়াপাড়ায় অবস্থিত মুনলাইট ট্রাভেলস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ভিসা প্রসেসিং, চাকরির ব্যবস্থা, বিমান টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে একাধিক কিস্তিতে বাদীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিদেশে পাঠানোর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিদেশে পাঠানোর বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি আসামিদের কাছে টাকা ফেরত চান। কিন্তু বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করায় নিজেকে প্রতারণার শিকার মনে করে আদালতের শরণাপন্ন হন। মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তবে উল্লেখ্য, এটি আদালতে দায়ের করা মামলায় বাদীপক্ষের অভিযোগ। এ বিষয়ে আসামিদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় যাচাই ও নিষ্পত্তি হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com