৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবাহানের দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি নেতা আব্দুস সুবাহানের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং গণতন্ত্রের সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল শেষ হয়।