1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা

reporter মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর জমাদারপাড়া গ্রামে মান্দার মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মান্দার মোল্লা মৃত মোরশেদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার মোল্লা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় ২০ বছর ধরে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, অসহনীয় শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি ঘরের বারান্দায় মশারির নেটের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মুকুল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত মান্দার মোল্লার পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com