1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিআইইউ ল'ইয়ার্স এসোসিয়েশন,গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন,গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু

reporter  মোঃ রিবাউল হাসান ছালাম, গাজীপুর
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

বাংলাদেশে উন্নত উচ্চ শিক্ষা বিস্তারকে ত্বরান্বিত করে আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চ শিক্ষাকে সমান তালে এগিয়ে নেয়ায় অগ্রয়নি ভূমিকা পালন করে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে গাজীপুর জেলার যেসকল শিক্ষার্থী উচ্চ শিক্ষা সমাপ্ত করেছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ প্রাপ্ত হয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বার গাজীপুর জেলা বারে প্যাকটিস করছেন তাদের নিয়ে গড়ে উঠা সংগঠন ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন, গাজীপুর বারের বার্ষিক নির্বাচন-২০২৬-২৭ গত ২৬ই জুলাই, ২০২৬ইং অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুপ্রিম কোর্টের উদিয়মান আইনজীবী এড. মোঃ আবুল কালাম আজাদ সভাপতি ও গাজীপুর জজকোর্টের তরুণ আইনজীবী এড. এম আর দীপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সংগঠনের প্রায় ৮০ জন সদস্য ২০২৬-২০২৭ সনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়ে এড. রিপন আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড. আসিফ রায়হান কাওসার, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে এড. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক এড. ইসমাইল হোসেন, দপ্তর,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল করিম রবিন, মহিলা বিষয়ক সম্পাদিকা এড. শারমিন আশা, শিক্ষানবিশ সম্পাদক ইশতিয়াক হাওলাদার অন্তু, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এড. মীর পারভেজ, এড. ঝুমুর ডি-কস্তা, এড. পাপ্পু শিকদার, এড. মোঃ আজিজুল ইসলাম এছাড়াও সম্মানিত সদস্য হিসেবে পূর্বের কমিটি সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এড. শোভন সরকার, এড. সামসুল হক সামিরসহ সর্বমোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সারাদিন উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠনের সকল কার্যক্রম শেষে উপরোক্ত কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে, তারা ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন, গাজীপুর এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবংসকলকে নিয়ে একসাথে কাজ করার মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com