1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধ, বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর

পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধ, বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

reporter আলমগীর রানা
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক কলহ ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের প্ররোচনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই মো. সুমন পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। স্থানীয় লালারহাট এলাকায় তার একটি মুদির দোকান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে জায়গা-জমি নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নেজাম উদ্দিনকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথার পেছনে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com