1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে ভিন্ন পথে বালু পাচার নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত ফুলবাড়ী (২৯ বিজিবি) ৬০০ জন দুস্থ্য, হতদরিদ্র ও অসহায় মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ওয়ালটন প্লাজার পক্ষ হতে আসকের চেয়ারম্যান মোঃশামছুল আলম কে বিশ্বকাপের জার্সি উপহার ‎নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন 

reporter আশির্বাদ রহমান , কুড়িগ্রাম
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৫-২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মাশাওয়ারাভিত্তিক নির্বাচন পদ্ধতিতে ২০২৬-২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা সভাপতি এবং মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আইমানি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com