1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আত্রাইয়ে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, ৮০ হাজার টাকার রিং জাল পুড়িয়ে ধ্বংস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ চারজনই প্রতিবন্ধী: নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাথা গোঁজার ঠাঁই চান সাইফুল ‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন

আত্রাইয়ে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, ৮০ হাজার টাকার রিং জাল পুড়িয়ে ধ্বংস

reporter এ,এস,এম,ইমতিয়াজ আহম্মেদ
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

আএাই নওগাঁ, আত্রাইয়ে দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী সমসপাড়া হাটে এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ (১২ জুলাই) দুপুরের দিকে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এবং আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমানের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে একশ্রেণির অসাধু মৎস্য শিকারী নিষিদ্ধ রিং জাল ও চায়না দুয়ারী ব্যবহার করে পোনামাছসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ নির্বিচারে নিধন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সমসপাড়া হাটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাটে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ রিং জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

​অভিযান প্রসঙ্গে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “আমাদের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় সরকার সব ধরনের ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্ষার এই সময়ে পোনামাছ নিধন করা দণ্ডনীয় অপরাধ। আমরা সমসপাড়া হাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের রিং জাল জব্দ ও ধ্বংস করেছি। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের কঠোর তদারকি ও মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: মাকসুদুর রহমান বলেন, “রিং জাল বা চায়না দুয়ারীর মতো নিষিদ্ধ জালগুলো আমাদের মৎস্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এগুলো জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস করে দেয়। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলে এবং ব্যবসায়ী সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি, অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​অভিযান চলাকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ মৎস্যজীবীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com