1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় ১ম বারের মতো দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।

সোমবার (৬জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঘোড়াঘাট দিনাজপুর এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার এটিএম রকিবজ্জামানের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিআরডিবি সুফল ভোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পূর্বে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com