সারাদেশের ন্যায় ১ম বারের মতো দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
সোমবার (৬জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঘোড়াঘাট দিনাজপুর এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার এটিএম রকিবজ্জামানের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিআরডিবি সুফল ভোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পূর্বে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা