1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজনগরে স্ত্রীকে হত্যা করে ৮ ফুট নিচে মাটিচাপা ২০ দিন পর মরদেহউদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন

রাজনগরে স্ত্রীকে হত্যা করে ৮ ফুট নিচে মাটিচাপা ২০ দিন পর মরদেহউদ্ধার

reporter মোস্তফা বকস্
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগে স্বামী আলমগীরকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর সোমবার (৬ জুলাই) সকালে বাড়ির পাশ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জায়েদা আক্তার (৩২) রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে। তার স্বামী আলমগীর একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় ২০ দিন আগে আলমগীর তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশেই মরদেহ মাটিচাপা দেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি প্রচার করেন। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

একপর্যায়ে আলমগীর নিজেই রাজনগর থানায় স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে তার বক্তব্যে অসঙ্গতি ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

রাজনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com