1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎গাজীপুরের কালিকৈরে দেশ বিল্ডার্সের নির্মাণে অনিয়মের অভিযোগ, ৪ মাসেই ধসে পড়ছে এলজিইডির রাস্তা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

‎গাজীপুরের কালিকৈরে দেশ বিল্ডার্সের নির্মাণে অনিয়মের অভিযোগ, ৪ মাসেই ধসে পড়ছে এলজিইডির রাস্তা

reporter ‎মেঃ তরিকুল ইসলাম সাগর
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি অর্থে নির্মিত একটি সড়ক উদ্বোধনের কয়েক মাসও পার হয়নি। অথচ এরই মধ্যে বিভিন্ন স্থানে ধসে পড়েছে রাস্তা। ৭৩ লাখ টাকার এই প্রকল্পে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত রাস্তার যদি এত দ্রুত এই অবস্থা হয়, তাহলে দায় নেবে কে?

‎জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের চান্দাবহ থেকে বড়ইছুটি পর্যন্ত ১ দশমিক ০৪০ কিলোমিটার জিপিএস সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রায় ৭৩ লাখ ৮৫ হাজার টাকার এই কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ বিল্ডার্স।

‎স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ করায় মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

‎এলাকাবাসী জানান, নির্মাণকাজ চলাকালে তারা একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান ঠিক রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের অভিযোগ, সেই পরামর্শ উপেক্ষা করে দ্রুত কাজ শেষ করা হয়। এখন সেই অবহেলার ফল ভোগ করছেন স্থানীয় মানুষ।

‎তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ বিল্ডার্স। প্রতিষ্ঠানটির দাবি, এলজিইডির নির্ধারিত সিডিউল অনুযায়ীই কাজ সম্পন্ন করা হয়েছে।

‎এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী মাকছুদুন্নবী বলেন, সড়কের কিছু অংশ ধসে যাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। খুব শিগগিরই একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণ বা সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয় এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com