1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ার আশিয়ায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি ​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন- স্মারকলিপি ধুনটে RIVER প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পেলো মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসা ‎সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনার স্কুলের প্রধান শিক্ষক

​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন

reporter আগৈলঝাড়া( বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বিশেষ কোটায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা যুবদলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পাঁচটি ইউনিয়নে পাঁচটি রাস্তার ইট সোলিং (HBB) কাজের একটির শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ধাপে ধাপে একটি একটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উদ্বোধনকৃত রাস্তাটি হলো উপজেলা চত্তরের পিছনে বাইপাস সড়ক থেকে দক্ষিণ পাশে ফুল্লশ্রী ফকির বাড়ি পর্যন্ত বিস্তৃত। এই সড়কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে এক নতুন গতি সঞ্চার হবে।
​উক্ত উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি এবং সদস্য সচিব সাইফুল আলম সিপন।
​এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে যুবদল সর্বদা রাজপথে ও উন্নয়নকাজে সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা বেল্লাল ফকির,সিরাজ ফকির, জামাল ফকির, মোঃ রাসেল হাওলাদার সহ উপজেলা ও স্থানীয় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​এলাকাবাসী এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি ইউনিয়নগুলোর কাজও একইভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com