1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ার আশিয়ায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি ​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন- স্মারকলিপি ধুনটে RIVER প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পেলো মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসা ‎সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনার স্কুলের প্রধান শিক্ষক

কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার জাগিয়ে তুলতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি-২০২৬’। কর্মসূচিতে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com