1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ জামালপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা দুর্গাপুরে অর্থের বিনিময়ে পদ বানিজ্য- আ’লীগ পুনর্বাসনের অভিযোগ রবিউল ও ইব্রাহিমের নেতৃত্বে জুয়ার আসর, ম্যানেজ সীতাকুণ্ড থানার ওসি অভিযোগ এলাকাবাসীর ‎বকশীগঞ্জে সাধুরপাড়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ, ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ আইনের দলিলে আটকা মরিয়মের বিচার তানোর এ পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

reporter তানিম আহমেদ
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরাণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ এশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলাভাঙ্গা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এলাকার ঈমাম বিল্লাল হোসেনের সভাপতিত্ব এই সময় বক্তব্য রাখেন মোঃ শাহজাহান মিয়া, মোঃ হামিদুল ইসলাম,আব্দুল হান্নান, আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মরিচপুরাণ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

পথসভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং একটি সুন্দর, বাসযোগ্য ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com