1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সচিব খায়রুল কবির মেননকে মুলাদী সমিতির সংবর্ধনা কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত

– সভাপতি আনচারুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

reporter ওমর ফারুক
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ ফরেস্ট গার্ড (এফজি) কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৮ জুন) কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনচারুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. শাহাদাত হোসেন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত অন্যান্য নেতারা হলেন— সহ-সভাপতি পদে রিপন মিয়া ও মো. আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ কে এম মাহবুবর আলম ও মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. শরিফুল আলম, দপ্তর সম্পাদক পদে আরিফুর রহমান, প্রচার সম্পাদক পদে শাহিন আলম, হিসাব নিরীক্ষক পদে পলাশ ভৌমিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু জাহেদ।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে মো. নুর আলম, মো. আল মামুন, মো. আকবর খান, হুমায়ুন আহমেদ ও আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আনচারুল হক ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ফরেস্ট গার্ডদের পেশাগত অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com