1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ইমাম মোঃ শাফিউর রহমান কাজীর ইমামের ইমামতিতে ঈদুল আজহা জামায়াত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা য়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রেলিগেট – নগরঘাট ফেরিঘাটে ইজারাদারের ” বাশকল” অবৈধ চাঁদাবাজি ডিমলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার অভিযোগ টাঙ্গাইল ধনবাড়ীতে অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত কয়েকজন। র্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ।

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

ঢাকা, ২৭ জুন ২০২৬: বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর মালিবাগের রাজবাড়ি কুইজিন চাইনিজ রেস্তোরাঁয় “পেশাজীবীদের নিরাপত্তা: অর্থনীতি, পে-স্কেল ও বীমার গুরুত্ব” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের (BPF) কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিক্ষাবিদ জামাল আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) অসিত কুমার মুকুটমনি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মফিজ উদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল। মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি ফাউন্ডেশনের সাবেক গভর্নর ও ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী। বিশেষ আলোচক ছিলেন জীবন বীমা করপোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার মানস কুমার আচার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ বিশ্লেষক মো. মফিজুল ইসলাম, সাংবাদিক কৌশিক আহমেদ, মিয়া মোহাম্মদ মুজিবুল হক, মো. আমির হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা, সমাজ বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সমাজ বিশ্লেষক মেফসুজার রহমান খান, সাংবাদিক এফ রহমান রুপক, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মা’বুদ জীবন, সাংবাদিক মো. শাফিউর রহমান কাজী, মো. আব্দুল করিম খাঁন এবং খোন্দকার আবিদ আহম্মেদ।
এছাড়া বক্তব্য রাখেন সমাজ বিশ্লেষক ড. আবু জাফর রাজু, মো. সালাহ উদ্দিন, মো. সানোয়ার হোসাইন, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, রাশেদুল হাসান, এডভোকেট এম ইসলাম জুয়েল, হাজ্বী নুরুল হক মোল্লা, নারী উদ্যোক্তা সাহিনুর আক্তার, মো. আসিফ হাওলাদার ইলিয়াস, মিজানুর রহমান, মো. শাহাদাত হোসেন, আকরাম হোসাইন, হুমায়ুন কবির এবং মো. আজহারুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, পেশাজীবীদের টেকসই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায্য ও যুগোপযোগী পে-স্কেল, জীবন ও স্বাস্থ্যবীমার আওতা সম্প্রসারণ এবং কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। তাঁরা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা এবং সুশাসন নিশ্চিত করতে পেশাজীবীদের মর্যাদা, কর্মপরিবেশ ও ভবিষ্যৎ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সরকার, বেসরকারি খাত, বীমা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সভাপতির সমাপনী বক্তব্যে সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, “পেশাজীবীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) অতীতের ন্যায় ভবিষ্যতেও গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।”
তিনি আরও বলেন, পেশাজীবীদের স্বার্থসংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন, বাস্তবসম্মত পে-স্কেল, বীমা সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগই একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com