অদ্য ২৪/০৬/২০২৬খ্রি. রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউপির চেচুরিয়া সাকিনের ৭নং ওয়ার্ডের মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো-
১| নুর মোহাম্মদ (৩৭), পিতা- মৃত আব্দুর রহিম, মাতা- মৃত আমিনা খাতুন, সাং- বিলপুর, পেঁচু হাজির বাড়ী, ৯নং ওয়ার্ড, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, ২| কামরুল ইসলাম শেখ (৪৯), পিতা- ইউসুফ আলী শেখ, মাতা- ফাতেমা বেগম, সাং- পাগলা শ্যামনগর, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাট, ৩| শাহাদাত হোসেন (৩৫), পিতা- মৃত মোঃ ইব্রাহিম, মাতা- মরিয়ম বেগম, সাং- সৈয়দ কুচাইয়া, খলিফার বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।
বাঁশখালী থানার এসআই(নিঃ)/কাজী আবু কাউছার, এএসআই(নি:) মোঃ মনির হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি পিকআপযোগে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে ডাকাতির উদ্দেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন পিকআপ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে গাড়িটি আটক করা হয়।
এসময় পিকআপ গাড়িতে থাকা উপরোক্ত ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামীদের দেহ ও ব্যবহৃত পিকআপ গাড়ি তল্লাশি করে ০৩টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার কাটার এবং ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীরা জানায় যে, তারা এবং পলাতক সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে উক্ত এলাকায় সমবেত হয়েছিল। এছাড়া তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।