1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে লুটপাট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার ‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে লুটপাট

reporter মোঃকামরুল হাসান,সোনারগাঁও,নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের রিয়াদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াদ কবির জানান, তাঁর ঘরে লুটপাটের সময় ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে বাড়িতে মাদক রয়েছে বলে ঘরবাড়ির আসবাবপত্র তল্লাশি, ভাঙচুর ও চার লাখ টাকা নিয়ে যায়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। তাতে অজয় কুমার জয় নাম লেখা রয়েছে। পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য শরীফ হোসেন নামের এক সিপাহী মোবাইল ফোনে কল দিয়ে হুমকি দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com