1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ সাইমন ,আব্দুল বারী প্রমুখ।

এ সময় চার দফা দাবিতে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত দেশে এনে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার আহবান জানান।

গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা সহ চার দফা দাবি বাস্তবায়নে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com