1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার ‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার 

reporter  মোঃ শাহীনুর ইসলাম শাহীন
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২:০০ ঘটিকায় কিশোরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

​কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
​সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে এডিস মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতা রুখতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়— “মশা মারতে কামানের গোলার চেয়ে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।
​ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
​কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এবং অতিরিক্ত দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. নাজমুল হাসান।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
​পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ​কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com