1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সড়ক দুর্ঘটনায় ময়না ইউপির সাবেক সচিব নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ স্বদেশে ফিরেই গণসংবর্ধনায় সিক্ত প্রবাসী সমাজসেবক সোহেল আহমদ সখীপুরে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যাকান্ড আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ‎সিংগাইরে বজ্রাঘাতে প্রাণ গেল দুই যুবকের জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক খান মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি যোগদান শেরপুরের নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩ কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার  র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় ময়না ইউপির সাবেক সচিব নিহত

reporter শারমিন রহমান, বোয়ালমারী (ফরিদপুর)
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব রিবুল হোসাইন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসটির প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী।
সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুরের চাঁনপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ময়না ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিবুল হোসাইন মোটরসাইকেলযোগে বোয়ালমারীস্থ নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, “খান পরিবহনের বাসটি পেছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলেও তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা জানান- রিবুল হোসাইন অত্যন্ত দক্ষ একজন সচিব ছিলেন, তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার শোক সন্তাপ পরিবারের প্রতি সমবেদনা রইলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com