1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২ 

reporter মোহাম্মদ মফিজুর রহমান সিকদার,কক্সবাজার
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও একটি এস. আলম বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন, মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম অভিমুখে যাত্রারত একটি সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) ও রামিম (১০)। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com