পাবনার ঈশ্বরদীতে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক অফিসে মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অর্ধশতাধিক মৎস্য চাষি প্রশিক্ষণে অংশ নেন। মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন।
ব্র্যাক হ্যাচারী ম্যানেজার নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্র্যাক অফিসার সেলস আব্দুল মালেক দেওয়ান, ব্র্যাক ক্যাশিয়ার কর্মকর্তা আফতাবুল আলম ও ব্র্যাক উৎপাদন কর্মকর্তা শাহিনুর রহমান।
প্রধান অতিথি বলেন, সুসম মাছ চাষে পুকুরে মুরগির বিষ্ঠা ব্যবহার বন্ধ করতে হবে। অসাধু মৎস্য চাষিরা অধিক মুনাফার জন্য তাদের পুকুরে মুরগির বিষ্ঠা ব্যবহার করে থাকেন। মুরগির বিষ্ঠা ব্যবহৃত মাছ নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। পুকুরে ভাত দিলে মাছ অতিদ্রুত বৃদ্ধি হয়। কিন্তু ক্রেতা ভাত খাওয়া মাছ হাট-বাজার থেকে কিনে প্রচারিত হয়। বাজার থেকে এক কেজি মাছ