1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’: আইনশৃঙ্খলা মিটিংয়ে দ্রুত তদন্তের নির্দেশ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার রূপগঞ্জে ময়লার ভাগার উচ্ছেদ, সবুজায়নে নতুন দিগন্ত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা আমি গেরামের ছেলে-দেন কোদাল দেন: বৃক্ষ রোপণ কর্মসূচিতে গাজীপুরের ডিসি গাইবান্দায় মন্দির নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পুনরায় বিক্ষোভ মিছিল করেছে মুসলমান সম্প্রদায় কাহালুতে মাদকসহ চার ব্যক্তি আটক কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণের দাবিতে আবারও সোচ্চার এলাকাবাসী

সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

সীমান্ত এলাকায় ভারতের অপতৎরতা পুশইন রুখে দিতে সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ৯০ কিলোঃ জুড়ে ১৯টি বিওপির সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

১২টি উপজেলা জেলা নিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের অবস্থান হলেও ৬টি উপজেলার সঙ্গে ভারতের ৯০ কিলোঃ মিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ৮৯ কিলোঃ মিটার স্থলসীমা ও ১ কিলোঃ মিটার জলসীমা রয়েছে। এই জেলার সীমান্ত এলাকাগুলো অত্যন্ত দূর্গম ও পাহাড়ি এলাকা। ফলে সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সদস্যরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বহিনী(বিএস এফ) এর পুশইন ঠেকাতে সীমান্তের মানুষদের সচেতন করতে গত ৫ই জুন (শনিবার) রাত থেকে সারাদেশের সীমান্ত এলাকার ন্যায় এই জেলার সীমান্তে মাইকিং করে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন বিজিবি”র সদস্যরা। এদিকে বিজিবি”র সদস্যদের পাশাপাশি,আনসার সদস্য এবং সীমান্ত এলাকার মানুষদের সাথে নিয়ে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা। তবে আজ ১০ জুন বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের ৬টি উপজেলার সীমান্তে সর্তক অবস্থা জারি থাকার কারণে ভারতের বিএসএফ সদস্য দ্বারা কোন নারী ও শিশু (পুশইন) ঠেলে পাঠাতে পারেনি। বিশেষ করে ভারতীয় বিএসএফ এর সদস্যরা রাতের আধাঁরে সীমান্তে নারী ও শিশু পুশইন ঠেকাতে সীমান্তে ২৮ বর্ডার গার্ড বিজিব”র বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সর্তকতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

ভস্কপপ- কয়েকজন স্থানীয় সীমান্ত বসিন্দা। সিংক- লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির(অডিও বক্তব্য),অধিনায়ক,২৮ বর্ডার গার্ড (বিজিবি) সুনামগঞ্জ অঞ্চল।

তিনি জানিয়েছেন এই জেলা দূর্গম হওয়াতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যসহ এলাকার মানুষজনের সর্বাত্মক সহযোগিতা ও সর্তকতার কারণে এখনো জেলার ৯০ কিলোঃ সীমান্তের কোথায় কোন শিশু কিংবা নারী পুশইন করার সাহস দেখাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com