মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাট ভাংচুরের ঘটনায় কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী এলাকার ইকবাল বেপারীসহ তাদের লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করে বিচার দাবি করেন ভুক্তভোগী তোতা সরদার। শনিবার দুপুরে ঘোসেরহাট বাজার দোকান মালিক সমিতির ব্যানারে পাথুরিয়ারপাড় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা’যায়,মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খানদুলী এলাকার তোতা সরদারের সাথে একই এলাকার ইকবাল বেপারীসহ তাদের লোকজনের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে,একাধিকবার এলাকার চেয়ারম্যান,মেম্বারসহ সুশীল সমাজের লোকজনদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোন সমাধান না হওয়ায় বিরোধ আস্তে আস্তে সংঘাতে রূপ নেয়। এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে চেয়ারম্যানের মাধ্যমে দু’পক্ষকে একসাথে বসে সমস্যার সমাধান দেওয়ার কথা থাকলে সালিশীতে চেয়ারম্যান অনপস্থিত থাকায় শালিসীর সময় পরিবর্তন হয় এরপরেই ইকবাল বেপারীসহ তার লোকজনরা সালিশকে অমান্য করে জোর পূর্বক তোতা সরদারের দোকানপাটে হামলা করে ভাঙচুর করে। ন্যায় বিচারের পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি জানান ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী তোতা সরদার বলেন,আমি নিরীহ মানুষ আমার জমি জোর পূর্বক দখল করতে চায় ইকবাল বেপারীসহ তাদের লোকজন।আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই আমার জমির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন আর আমার প্রতিপক্ষ ইকবাল সরদারের কাগজপত্র যাচাই-বাছাই করেন যদি আমার কাগজপত্র সঠিক না হয় তাহলে আমি এই জমি ছেড়ে দেবো। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।