1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
 সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

 সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

সিলেট বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি. কে. গউছ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, এমরান আহমেদ চৌধুরী এমপি এবং আব্দুল মালিক এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com