কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাউলাইশ গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম জামায়াতে ইসলামী থেকে জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী যুবদলে যোগদান করেছেন।
৪ জুন ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার, এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই যোগদান উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কামরুল হুদা’র পক্ষ থেকে ৯ নং কনকাপৈত ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ যুবদলে যোগ দেয়ায় নজরুল ইসলাম কে আন্তরিক অভিনন্দন ও প্রান ঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয়তাবাদী যুবদলে সদ্য যোগদান করে নজরুল ইসলাম বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্ব ভালো লাগায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে যোগদান করেছি, আলহামদুলিল্লাহ।
যোগদান অনুষ্ঠানে নজরুল ইসলামকে ফুল দিয়ে বরন করেন, ৯ নং কনকাপৈত ইউনিয়ন যুব দলের সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, সহ-সভাপতি মহিন, কাজী শাহ আলম, মহিউদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদল সেক্রেটারি মো: রাসেল ২নং ওয়ার্ড যুবদল সেক্রেটারি মিজানুর রহমান সহ এলাকার গন্যমাণ্য নেতৃবৃন্দ।