1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) চার দফা দাবি আদায়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। আন্দোলনের অষ্টম দিনে বৃহস্পতিবার (৪ জুন) প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, ২০০৩ সালের চুক্তি অনুযায়ী পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কার।

সমাবেশে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি করছে।

নেতারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে শ্রম আইন অনুযায়ী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com