1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাঙ্গামাটি বরকলে নৌকাডুবি: চারদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

রাঙ্গামাটি বরকলে নৌকাডুবি: চারদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

reporter মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

রাঙ্গামাটির  বরকল উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মো. ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবকের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৩১ মে বিকেল ৫টার দিকে বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত নৌকা বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রী মো. ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।নিহত ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।
ঘটনার চারদিন পর, আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা বরকল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ওবায়দুল্লাহর পিতার নাম মো. মোবারক আলী। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com