1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মামলায় হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি ও তার চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গনের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিয়াকত আলী সিকদার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার পরপরই জনতার সহায়তায় দুই হামলাকারীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও লিয়াকতের ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ছিল। সকালে আদালতে যাওয়ার পথে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য তিনি আদালতের ভেতরে ঢুকে পড়েন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, গুলির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় হামলায় জড়িত দুইজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়।

তিনি বলেন, “ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com