1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২১ মে, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করা হয়েছে। আজ ২১ মে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন কোরবানীতে নগরবাসীর সুবিধার্থে নগরীর একশত ৪০ টি স্থানে পশু কোরবানীর স্থান নির্ধারন করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির পশুর বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ,এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০ টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com