1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২১ মে, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার শরীফপুরে ব্রহ্মপুত্র নদের তীর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (পুরুষ) বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদের তীরে বালুচাপা দিয়ে রেখে গিয়েছিল।
​আজ (২১ মে) বৃষ্টির পানিতে নদের তীরের বালু ধুয়ে নেমে গেলে বৃষ্টি পরবর্তী সময়ে বাতাসের সাথে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে হঠাৎ মাটিচাপা পড়া মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের ঠিক আশপাশেই মৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু টাকা অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ফলে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিচয় নিশ্চিত হতে নদের তীরে শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।

পুলিশের তদন্তের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং নিহতের পরিচয় জানা যাবে বলে আশা করছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com