1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে ভূমিসেবা মেলা শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বিরলে ভূমিসেবা মেলা শুভ উদ্বোধন

reporter মোঃ লুৎফর রহমান,বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২০ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ

গত মঙ্গলবার সকালে বিরলে ১৯ হতে ২১ মে দেশব্যাপী অনুষ্ঠেয় “ভূমিসেবা মেলা ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক রাজধানী ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদের হলরুম হতে সরাসরি সম্প্রচার করা হয়।
বর্ণাঢ্য র‍্যালির অগ্রভাগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা ভূমি অফিসে স্থাপিত তথ্য কেন্দ্র ও সেবা বুথ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com