চলতি মাসে কাজিরহাট থানার আরেরকটি অসামান্য সাফল্য !!মেহেন্দীগঞ্জ থানার মামলা নং-জিআর ৭৯/০১ ধারা ঃ ৩০২/৩৪ পেনাল কোড এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ফেরারী পলাতক আসামী ১। জসিম উদ্দিন ২। আসমা বেগম উভয় পিতা-আব্দুর রশিদ সাং-আজিমপুর থানা-মেহেন্দিগঞ্জ (বর্তমানে কাজিরহাট) জেলা- বরিশালদ্বয়কে তথ্য প্রযুক্তি এর সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য আসামীদ্বয় আপন ভাই বোন এবং তাদের উভয়ের এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আসামীদ্বয় মামলার পর থেকে দীর্ঘ ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘ ২৬ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন এলাকায় পলাতক ছিল। ।কাজির হাট থানা পুলিশ চলতি মাসে ৩জন যাবজ্জীবন কারাদণ্ড আসামি গ্রেপ্তার করেছেন। এছাড়া গত মাসে আরো একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছেন কাজিরহাট থানা পুলিশ। মোট ০৪জন যাবজ্জীবন আসামি গ্রেফতার করেছে কাজিরহাট থানার চৌকস অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাজিরহাট থানা পুলিশ। প্রশংসায় ভাসছেনকাজির হাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান। যোগদানের পরপরই ব্যাপক চমক দেখালেন। কাজিরহাট থানার,স্বনামধন্য অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান।