ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজি ত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালমান ওমর, মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার মো: মোশাররফ হোসেন।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ধোবাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।