মহান মে দিবস উপলক্ষে ১লা মে ২০২৬ইং শুক্রবার সকাল ৯টায় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পুরানা পল্টন মোড় থেকে গৃহশ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের সামনে থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী আমেনা বেগম, মিনারা বেগম, শাহানুর বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গৃহশ্রমিকদের ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি এখনো বাস্তবায়ন করা হয়নি এবং গৃহশ্রমিকদের নিবন্ধনসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তারা বর্তমান সরকারের নিকট গৃহশ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকল্পে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি নিবন্ধন আইন অবিলম্বে বাস্তবায়ন করে গৃহশ্রমিকদের নিবন্ধন সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
\