ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, দৌলতখান থানার নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত্রিকালীন মোবাইল ডিউটি পরিচালনাকালে এসআই (নিঃ) মারুফ-উল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতখান থানাধীন চরখলিফা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জনৈক আলমগীর কমিশনারের সুতার ফ্যাক্টরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেন (৩২) কে ৯৮ (আটানব্বই) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ মিরাজ হোসেন (৩২), পিতা- মোঃ ফিরোজ বেপারী, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং- দিদারউল্লাহ ৪নং ওয়ার্ড, চরখলিফা ইউনিয়ন, থানা- দৌলতখান, জেলা- ভোলা।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় দৌলতখান থানায় মামলা রুজু করা হয় (মামলা নং-২০, তারিখ-২৯/০৪/২০২৬ ইং) এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।