1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
যাত্রাবাড়ী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

যাত্রাবাড়ী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ

গত মার্চ মাসে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৯৪ জন ছিনতাইকারী রয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু জানান, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু অভিযান চালিয়েই নয়, প্রতিটি ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান এবং ছিনতাই প্রতিরোধে সচেতনতামূলক সভা-মিটিং আয়োজন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা কমছে।
ওসি মোহাম্মদ রাজু জানান, “আমরা একটি নিরাপদ ও অপরাধমুক্ত যাত্রাবাড়ী গড়ে তুলতে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা থাকলে মাদক ও ছিনতাই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।” স্থানীয় বাসিন্দারাও পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত অভিযান ও জনসম্পৃক্ততা বাড়লে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। যাত্রাবাড়ীকে অপরাধমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com