কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন নিবাসী লন্ডন প্রবাসী আক্তার হোসেন এর মাতা মরহুমা ছামা বেগম এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১২ মার্চ) বৃহস্পতিবার , দুপুর ১২ টায় মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ক্বারী তুফাজ্জল হোসেন। দোয়া মাহফিলে ক্বারী শায়েক আহমদ,কারী সুহেল আহমদ, কারী এমদাদুল হক, কারী হাবিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমার রুহের মাগফিরাত, কবরের আযাব মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।