1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল 

reporter আবুল কাশেম, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় ‘সি ওয়ার্ল্ড রিসোর্টে’ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের সাথে নিয়ে ও সংবাদকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব তারিকুল ইসলামের সঞ্চালনায়,আহ্বায়ক মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী।, সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী তারেক হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামসুদ্দিন, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদিপ্ত রেজা জয়ন্ত, ও সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম বাবর, হারুন রশীদ ও ব্যবসায়ি নেতা নিজামুদ্দিন কোং সহ আরো অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাতকানিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন যে ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে, তা প্রশংসনীয়। ইফতার মাহফিলের মতো এমন আয়োজন পেশাদারিত্বের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।

বক্তারা আরও কলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতকানিয়ার সম্ভাবনা গুলোকে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকগণ।বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে এক প্রীতিভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com