1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

reporter ঢাকা
calendar প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়োগের আগে মোহাম্মদ আবদুল বাছির দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মানবকন্ঠ ও প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সহ-সভাপতি ছিলেন।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাছির জামালের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com