1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা ও সচেতনতামূলক মহড়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা ও সচেতনতামূলক মহড়া

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত এই কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, আমাদের শিশু শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্যোগ বিষয়ে সচেতন করে তুলতে হবে। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে হবে, তা তাদের জানানো প্রয়োজন। একইভাবে ভূমিকম্পের সময় কোন জায়গায় আশ্রয় নিতে হবে, কোথায় লুকাতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয় এসব বিষয়ও তাদের শেখাতে হবে।
তিনি আরও বলেন, অতিবৃষ্টি, বন্যা কিংবা বর্ষা মৌসুমে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব বিষয়ও শিশুদের জানানো জরুরি। কারণ দুর্যোগ মোকাবিলার শিক্ষা আসলে ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। তাই আমাদের নির্ধারণ করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কাদের কাছে এবং কীভাবে পৌঁছে দেব, যাতে নতুন প্রজন্ম শুরু থেকেই সচেতন হয়ে গড়ে ওঠে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

এসময় অগ্নিকান্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে সচেতন করার লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম এর নেতৃত্বে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া, ভিডিও এবং স্থিরচিত্র, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশ নিয়ে দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) উম্মে হাবীবা মীরা, জেলা দু্যোগ ও ত্রাণ কর্মকর্তা,ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, এবং শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com