1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন পিবিআই এসপি রকিবুল আক্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

ময়মনসিংহে নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন পিবিআই এসপি রকিবুল আক্তার

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে নারী দিবস পালন করা হয়।

গত রবিবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়। দিবসটি স্মরণীয় করে রাখতে বর্তমান প্রেক্ষাপটে নারীর নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাকে এবারের উদযাপনে বিশেষ গুরুত্ব দিয়ে পিবিআই ময়মনসিংহ জেলার তত্ত্বাবধানে মা ও শিশু সুরক্ষা কেন্দ্রটি উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি উপস্থিত সকলকে বিভিন্ন প্রয়োজনে পিবিআই কার্যালয়ে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সুরক্ষা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, ভুক্তভোগীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে এই সুরক্ষা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। অনুষ্ঠানে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পিবিআইয়ের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। পিবিআই ময়মনসিংহ জেলা আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ মা ও শিশুদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ আরো জানান যে এটি কেবল মা ও শিশুদের সুরক্ষা প্রদানেই সীমাবদ্ধ থাকবেনা, এখানে বয়স্ক ও প্রতিবন্ধদের জন্যও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পিবিআই সর্বদা সঠিক তদন্তপূর্বক ন্যায়বিচারে সহায়তার মাধ্যমে নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে নারীর মেধা ও শ্রমের সঠিক মূল্যায়নের অঙ্গীকার করা হয় এই দিনে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com